ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

“বিএনপির গণসমাবেশে শুধু কর্মীই নয় জনতার ঢল নামছে: বরকতউল্লাহ বুলু”

রিপু
  • প্রকাশের সময় : ০২:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৪১৮ বার পড়া হয়েছে
৭৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির গণসমাবেশে শুধু কর্মীই নয় জনতার ঢল নামছে: বরকতউল্লাহ বুলু|

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান নেতা বরকতউল্লাহ বুলু বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি। তিনি আইনে নয় বরং শেখ হাসিনার আঙুলের ইশারাতাইে জেলে আছেন।

নিরপরাধ বেগম খালেদা জিয়াকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে তার বিচার জনতার আদালতে হবে। বুলু বলেন, আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।’

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটে বিএনপির নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন চত্বরে আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করতে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকতউল্লাহ বুলু বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের মাঝে এখন নাভিশ্বাস উঠেছে। জনগণ এ পরিস্থিতি থেকে মুক্তি চায়। তাই বিএনপির গণসমাবেশে কেবল বিএনপির কর্মীই নয় বরং জনতার ঢল নামছে।’

তিনি কুমিল্লার সমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষাধিক লোক সেখানে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ।

বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপির গণসমাবেশে শুধু কর্মীই নয় জনতার ঢল নামছে: বরকতউল্লাহ বুলু”

প্রকাশের সময় : ০২:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২