ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা

“জিতলেই সেমিফাইনালে বাংলাদেশ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:১৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / 316 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || জিতলেই সেমিফাইনালে বাংলাদেশ|

টি-২০ বিশ্বকাপে গ্রুপ-২ থেকে শেষ চার নিশ্চিত করতে পারেননি কোনো দলই। হারলে বিদায় আর জিতলে সেমিফাইনাল— এমন অবস্থায় রোববার মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। আর সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

বাংলাদেশ-পাকিস্তান দুদলই চার ম্যাচ খেলে জিতেছে দুই ম্যাচ। সমান ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের তিনে পাকিস্তান ও পাঁচে বাংলাদেশ। তবে বাংলাদেশের বিপক্ষে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাকিস্তান। পাকিস্তানকে হারলেই ৬ পয়েন্ট হবে বাংলাদেশের। বর্তমানে গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। আর ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা।

সকালে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে হেরেছে। দক্ষিণ আফ্রিকা হেরে পাঁচ পয়েন্ট নিয়ে আটকে থাকল। সুতরাং ৬ পয়েন্ট নিয়ে শেষ চারে পা রাখতে পারবে সাকিবের দল। দক্ষিণ আফ্রিকা হেরে খুলে গেল বাংলাদেশের সেমিফাইনালের দরজা।

টি-২০ বিশ্বকাপে গ্রুপ-১ থেকে স্বাগতিক অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আর সেই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করে নিউজিল্যান্ড।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“জিতলেই সেমিফাইনালে বাংলাদেশ”

প্রকাশের সময় : ০৪:১৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২