ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

“সবে মাত্র শুরু করলাম, এখনো অনেক পথ বাকি”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৯৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সবে মাত্র শুরু করলাম, এখনো অনেক পথ বাকি|

অভিনয় থেকে কিছুটা সময় বিরতিতে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কারণ কয়েকমাস পরই মা হবেন তিনি। তবে এর মধ্যেই মাহি যুক্ত হয়েছেন রাজনীতিতে। নাম লিখেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে।

মাহির ভাষ্য, ‘বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বইটা পড়ার পর আমার বিশ্বাস আর চেতনার জায়গাটা অনেক দৃঢ় হয়েছে। একটা মানুষ কিভাবে এতটা ত্যাগ স্বীকার করতে পারেন! এমন উপলব্ধি থেকেই তার প্রতি আরও দুর্বল হয়ে পড়ি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তো আমরা জানি। দেশের সকল মানুষের পাশে তার দাঁড়ানো আমাকে মুগ্ধ করেছে।’

তিনি আরও বলেন, ‘সবে মাত্র শুরু করলাম, এখনো অনেক পথ বাকি। অনেক জানাশোনার ব্যাপার আছে। আমি মনেপ্রাণে বঙ্গবন্ধুকে ধারণ করে রাজনীতিতে এসেছি। তার মতো করে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই।’
তাহলে কী আগামীতে নির্বাচন করার কোনো পরিকল্পনা আছে মাহি’র? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আপাতত তো রাজনীতিতে পা রাখলাম। রাজনীতির জ্ঞান রপ্ত করতে হবে। এরপর সিদ্ধান্ত নেব। তবে বর্তমানে নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াতে চাই সবসময়। আমি মনে করি, তরুণদের সবাইকে দেশের জন্য কাজ করা উচিত। এবার এটা রাজনীতিতে এসে হোক আর ব্যক্তিগতভাবে হোক। মানুষের সেবক হয়ে কাজ করাটা অনেক সহজ।’

এখন তো শুটিং থেকে বিরত আছেন। শরীরের অবস্থা কেমন? উত্তরে এই অগ্নিকন্যা বলেন, ‘এখনো স্বাভাবিক আছি। তবে শুটিং থেকে বিরত নেই। কিছু ছবির শুটিং বাকি আছে, সেগুলোর শুটিং দ্রুত শেষ করতে হচ্ছে। বেশ সাবধানতা অবলম্বন করেই শুটিং করছি। এগুলোর কাজ শেষ হলে পুরোপুরি বিশ্রামে যাব।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সবে মাত্র শুরু করলাম, এখনো অনেক পথ বাকি”

প্রকাশের সময় : ০৪:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২