ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

“দারুণ খুশি নিরব”

রিপু
  • প্রকাশের সময় : ১২:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / ৩৭৫ বার পড়া হয়েছে
৭৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দারুণ খুশি নিরব|

দীর্ঘ সময় পর দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমা। আর এর নায়ক জনপ্রিয় অভিনেতা নিরব। এর মধ্য দিয়ে যৌথ প্রযোজনার খাতায় নাম লিখালেন তিনি। ‘স্পর্শ’ শিরোনামের এই সিনেমাটি নির্মাণ করবেন ঢালিউডের অনন্য মামুন আর টলিউডের অভিনন্দন দত্ত।

চিত্রনায়ক নিরব বলেন, ‘বহুবছর পর জয়েন ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালোলাগার বিষয়। আর এটা আমার প্রথম যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আমরা সকল নীতিমালা মেনেই ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করি, স্মার্ট কিছু হবে।’

‘স্পর্শ’ নির্মিত হবে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং অভিনন্দন দত্তের রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে।

নির্মাতা অনন্য মামুন জানান, সিনেমার শুটিং শুরু হবে চলতি সপ্তাহের মধ্যেই। শুরুটা হচ্ছে ভারত থেকে। এতে নিরবের বিপরীতে থাকছেন দুই বাংলার দুজন নায়িকা। যা দ্রুতই জানানো হবে।

নির্মাতার ভাষ্য, ‘আমি যৌথ প্রযোজনার ছবিতে আগেও কাজ করেছি। তবে এবারের নীতিমালা ও নির্মাণ প্রক্রিয়া বেশ টেকসই। ফলে কাজটিও মজবুত হবে বলে আমাদের বিশ্বাস। আমার ধারণা, এই ছবিটি দিয়ে আবারও দুই বাংলাকে একসুতোয় গাঁথতে পারবো

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“দারুণ খুশি নিরব”

প্রকাশের সময় : ১২:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২