ঢাকা
,
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রেন বন্ধ, স্থগিত দুই থানার কার্যক্রম ও সরকারি বরাদ্দ।
হাসিনা ফিরলে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে: হাসনাত
অ্যালেন স্বপনের জীবনে নতুন সঙ্গী প্রভা!
শেষবারের মতো বাড়ি ফিরছেন সোহেল, দাফন হবে ধামরাইয়ে।
বুধবারের মধ্যে ভোটকেন্দ্রের তথ্য পাঠানোর নির্দেশ ইসির
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন
শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে?
গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে।
এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি
বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
মসজিদে নামাজরত অবস্থায় যুবকের মৃ’ত্যু
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
- প্রকাশের সময় : ০৩:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / 378 বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট : নামাজরত অবস্থায় সুমন (৩৫) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) ময়মনসিংহ নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। নগরীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ খোরশেদুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি বলেন, সুমন মিয়া নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন। সোমবার আসরের সময় সে ফরজ নামাজের সাথে শরিক হতে পারেনি। আমরা নামাজ পড়ে বের হয়ে পড়লে সুমন নামাজ পড়তে আসেন। এসময় সুমন মসজিদে এসে একা নামাজ পড়ছিলেন। সিজদায় গিয়ে তিনি উঠতে না পেরে কাঁত হয়ে পড়ে যায়। পরে আমরা টের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্যাগস :



























