ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

“লোডশেডিংয়ে ফ্রিজের খাবার কিভাবে ঠিক রাখবেন”

রিপু
  • প্রকাশের সময় : ১০:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৯৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || লোডশেডিংয়ে ফ্রিজের খাবার কিভাবে ঠিক রাখবেন|

ফ্রিজ বা রেফ্রিজারেটর আধুনিক জীবনে এক স্বস্তির নাম। বিশেষ করে কর্মজীবিরা দিনশেষে রান্নার ঝক্কি থেকে রেহাই পেতে নির্ভর করেন এই যন্ত্রের ওপরই। তবে, এই নির্ভরতায় বিঘ্ন ঘটাচ্ছে সাম্প্রতিক দেশজুড়ে চলা বিদ্যুৎ সংকট। দিনে বেশ কয়েক ঘন্টা; এমনকি কোথাও কোথাও সারাদিন বিদ্যুৎ না থাকার ঘটনাও ঘটছে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় ফ্রিজের খাবার পঁচে যাওয়া নিয়ে ধকল পোহাতে হচ্ছে অনেককেই। জেনে নেওয়া যাক লোডশেডিংয়ে ফ্রিজের খাবার ঠিক রাখার টিপস-

যতসম্ভব ফ্রিজের দরজা বন্ধ রাখুন: যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) মতে, বিদ্যুৎ সংকটের সময় একটি বন্ধ রেফ্রিজারেটর ৪ ঘণ্টা পর্যন্ত এর তাপমাত্রা ধরে রাখতে পারে। এছাড়া, খাবারে অর্ধেক পূর্ণ একটি ফ্রিজার ২৪ ঘণ্টা ও খাবারে পুরোপুরি পূর্ণ ফ্রিজার ৪৮ ঘণ্টা পর্যন্ত এর তাপমাত্রা ধরে রাখতে পারে। রেফ্রিজারেটরের দরজা বারবার খোলা হলে এর ভেতরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই কেবল ফ্রিজের দরজা বন্ধ রেখেই অনেক ক্ষেত্রে কিছু খাবার তাজা রাখা সম্ভব।

ফ্রিজারে খাবার স্থানান্তর: ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর মতে, রেফ্রিজারেটরের তুলনায় ফ্রিজার দীর্ঘক্ষণ তাপমাত্রা ধরে রাখতে পারে। তাই তাদের পরামর্শ, খাবার নষ্ট হবার সম্ভাবনা থাকলে একটা সময় পর কোনো খাবারকে রেফ্রিজারেটর থেকে সরিয়ে ফ্রিজারে রাখা যেতে পারে । বাংলাদেশের আবহাওয়া যদিও যুক্তরাষ্ট্রের চেয়ে তুলনামূলকভাবে গরম, তারপরও এই পরামর্শ অনুসরণ করে যে খাবারগুলো আপনার এখনই প্রয়োজন হচ্ছে না, সেগুলো নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারবেন।

কুলপ্যাক ফিচার: বিদ্যুৎ বিভ্রাটের চলমান এই পরিস্থিতি বেশ কিছুদিন চলার শঙ্কা রয়েছে। তাই নতুন করে যারা ফ্রিজ কিনছেন তাঁরা শুধু ব্র্যান্ড মাথায় রাখলেই হবে না। ভাবতে হবে প্রযুক্তিগত দিকটিও। সম্প্রতি কুলপ্যাক নামে একটি ফিচার রেফ্রিজারেটরে যুক্ত করছে স্যামসাং, এলজি ও ওয়ালটনের মতো কিছু ব্র্যান্ড। বিদ্যুৎ না থাকলে ফ্রিজারে তাপ শোষণ করে নিতে পারে কুলপ্যাক ফিচার। ফলে বিদ্যুৎ ছাড়াও ফ্রিজের ভেতর খাবার দীর্ঘসময় ঠাণ্ডা থাকে। স্বাভাবিক সময়ের চেয়ে ১২ ঘণ্টা বেশি সময় ঠান্ডা ধরে রাখতে পারে কুলপ্যাক ফিচার।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“লোডশেডিংয়ে ফ্রিজের খাবার কিভাবে ঠিক রাখবেন”

প্রকাশের সময় : ১০:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২