ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“আর্জেন্টিনা-ব্রাজিলকে সমর্থন দিতে কাতার যাচ্ছেন সাকিব-তামিম”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / 342 বার পড়া হয়েছে

আর্জেন্টিনা-ব্রাজিলকে সমর্থন দিতে কাতার যাচ্ছেন সাকিব-তামিম

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আর্জেন্টিনা-ব্রাজিলকে সমর্থন দিতে কাতার যাচ্ছেন সাকিব-তামিম|

নিজেরা ক্রিকেটার, তবে ফুটবলেরও বড় সমর্থক। বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের প্রিয় দল আর্জেন্টিনা। আর ব্রাজিলের পাড় ভক্ত ওয়ানডে অধিনায়ক তামিম।

আগামী ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার মুখোমুখি হবেন নেইমাররা। সেই খেলা মাঠে বসে উপভোগ করতে কাতার যাচ্ছেন এই ওপেনার। কাতার যাত্রায় তামিমের সঙ্গী হচ্ছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব।

২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটি মাঠে বসে দেখবেন তিনি। সে ম্যাচটিও হবে কাতারের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম লুসাইলে।

এদিকে নির্বাচক হাবিবুল বাশারও বিশ্বকাপের খেলা দেখতে কাতার যাবেন। তার প্রিয় দল ব্রাজিল। সাবেক এই অধিনায়ক বিশ্বকাপের খেলা দেখতে যাবেন ২৭ নভেম্বর। ২৮ নভেম্বর পর্তুগাল-উরুগুয়ে, ৩০ নভেম্বর আর্জেন্টিনা-পোল্যান্ড ও ২ ডিসেম্বর ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখবেন তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“আর্জেন্টিনা-ব্রাজিলকে সমর্থন দিতে কাতার যাচ্ছেন সাকিব-তামিম”

প্রকাশের সময় : ০৩:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২