ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ

“দলে ফিরছেন ফর্মের তুঙ্গে থাকা বেনজেমা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / 348 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দলে ফিরছেন ফর্মের তুঙ্গে থাকা বেনজেমা|

ইনজুরি কাটিয়ে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরছেন ফর্মের তুঙ্গে থাকা স্ট্রাইকার করিম বেনজেমা। ইতোমধ্যে এ খবর ছড়িয়ে পড়েছে। এতে খুশি ফরাসি সমর্থকরা।

তবে এ মুহূর্তে বেনজেমার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে মোটেও ভাবছেন না দলের কোচ দিদিয়ের দেশম। খবর ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।

তিনি জানিয়েছেন, এ সময়ে তার হাতে যারা আছে, তাদের নিয়েই পরিকল্পনা করছেন। এদের নিয়ে ২০২২ বিশ্বকাপের যত দূর যাওয়া সম্ভব, সেই চিন্তা করছেন।

এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে ফ্রান্স। বুধবার তিউনিশিয়ার মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচটি মূলত লস ব্লুজদের জন্য একরকম আনুষ্ঠানিকতা।

এর আগে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশম বলেন, বেনজেমা প্রসঙ্গে আমি এখন কথা বলতে চাই না। সে দলে ফিরছে, এ খবর কারা, কীভাবে পেয়েছে তা জানি না। তার অবস্থা সম্পর্কে আপনারা জানেন। ওর সেরে উঠতে আরও সময় লাগবে।

তিনি বলেন, বর্তমানে এখানে থাকা ২৪ খেলোয়াড়ের যত্ন নিচ্ছি আমি। এর বাইরে কিছু বলতে চাই না। তাতে আপনারা তর্ক-বিতর্ক করতে পারেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“দলে ফিরছেন ফর্মের তুঙ্গে থাকা বেনজেমা”

প্রকাশের সময় : ০৬:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২