ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

“হাত দিয়ে গোল করে ধরা খেলেন মিম”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 607 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || হাত দিয়ে গোল করে ধরা খেলেন মিম|

‘হ্যান্ড অফ গড’-এর সেই গোল রেফারি দেখতে পাননি, যার ফলে বিশ্বকাপ উঁচু করে পৃথিবীকে দেখাতে পেরেছিলেন দিয়েগো ম্যারাডোনা। কিন্তু মিমের কপাল খারাপ।:

হাত দিয়ে গোল করে দর্শকদের উদ্দেশ্যে উড়ো চুমু ছুঁড়ে দিয়েছিলেন, রেফারির চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। তার গোলটি যে হাত দিয়ে করা ছিল তার ধরে ফেলেন রেফারি।

গোলটি বাতিল হলেও মিমের মনে আনন্দের কমতি নেই। এটা তো আর বাস্তবের ফুটবল ম্যাচ নয়, আর এটা তার কাজও নয়। আর তাই তো হাত দিয়ে গোল করেই খুশি মিম।:

মজার ছলে মিম বললেন, ‘ম্যারাডোনার মতো করে কিছু করে দেখাতে চাইলাম!’

শনিবার (২২ অক্টোবর) ‘দামাল’ সিনেমার প্রচারের জন্য রাজধানীর বসুন্ধরা কিংস মাঠে বিশেষ এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় দুটি টিম করা হয়েছিল, একটি হচ্ছে টিম মুন্না অন্যটি দুর্জয়। দুই টিমে খেলেছেন জাতীয় দলের খেলোয়াড়সহ দামাল টিম। খেলার ফলাফল ১-১ গোলে ড্র। যে ম্যাচে সিনেমার মতো বাস্তবের খেলার মাঠেও জ্বলে উঠলেন সিয়াম ও রাজ। হয়ে উঠলেন যন মেসি-রোনালদো।:

এ সময় দামাল টিমকে অনুপ্রেরণা দিতে মাঠে হাজির হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, অভিনেতা জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস, সমু সৌধুরী, এফ এস নাঈম, সোহেল মন্ডল, অভিনেত্রী নিপুণ, সুনেরাহ বিনতে কামাল, হৃদি শেখ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দামাল’। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। ফরিদুর রেজা সাগরের গল্প ভাবনায় চিত্রনাট্য লিখেছেন নাজিম-উদ-দৌলা।”

এই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন তার ‘পরাণ’ জুটি শরিফুল রাজ। এছাড়াও আছেন সিয়াম আহমেদ, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি, সামিয়া অথৈসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“হাত দিয়ে গোল করে ধরা খেলেন মিম”

প্রকাশের সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২