ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স

“প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে: তৌফিক-ই-ইলাহী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 600 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে: তৌফিক-ই-ইলাহী|

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বিদ্যুৎ ব্যবহারে আমাদের এখন সাশ্রয়ী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে।

রাজধানীর একটি হোটেলে আজ রোববার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত শিল্পে জ্বালানি সংকট সমাধান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এসব বলেন।

জ্বালানি উপদেষ্টা আরও বলেন, বর্তমানে আমাদের রিজার্ভের যে অবস্থা, সামনে কি হবে তা আমরা জানি না। আমরা এখন এলএনজি আনছি না। ভোলাতে আমাদের কিছু গ্যাস আছে। দুই-তিন মাসের মধ্যে আমরা সেটা নিয়ে আসার চেষ্টা করবো।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, বর্তমান স্পট মার্কেটের দরে আগামী ছয় মাস যদি ২০০ এমএমসিএফ গ্যাস আমদানি করি, তাতে দীর্ঘমেয়াদি এলএনজির চেয়ে অতিরিক্ত খরচ হবে প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এই পরিমাণ ডলার বিনিয়োগের মতো অবস্থানে সরকার নেই।

তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমরা কেউই জানি না। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।

বিদ্যমান পরিস্থিতিতে শিল্পে গ্যাস বাড়ানো বিষয়ে তৌফিক-ই-ইলাহী বলেন, আগামী ডিসেম্বরে মধ্যে কয়লাভিত্তিক কিছু বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। তখন বিদ্যুতে গ্যাস সরবরাহ কমিয়ে আমরা কিছু গ্যাস শিল্পে দিতে পারবো।
তিনি বলেন, এরপরও যদি পরিস্থিতি উন্নতির দিকে না যায়, তখন আমরা প্রয়োজনে দিনের বেলায় কোনো বিদ্যুৎ ব্যবহার করা থেকে বিরত থাকার দিকে যেতে হবে।

আগামী দুই-তিন মাসের মধ্যেই ভোলা গ্যাস ক্ষেত্র থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাহাজে করে জাতীয় গ্রিডে যোগ হবে বলেও জানান তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে: তৌফিক-ই-ইলাহী”

প্রকাশের সময় : ০২:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২