ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

“যে বল দিয়ে হবে সেমিফাইনাল-ফাইনাল”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:১৩:০১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / 379 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || যে বল দিয়ে হবে সেমিফাইনাল-ফাইনাল|

দেখতে দেখতে কাতার বিশ্বকাপের শেষদিকে চলে এসেছে। প্রায় এক মাসের মহাযজ্ঞের আর মাত্র ৪টি ম্যাচ বাকি। যেখানে আসরের কোয়ার্টার পর্যন্ত প্রতিটি ম্যাচে অফিশিয়াল বল ‘আল রিহলা’ দিয়ে খেলা হয়।

তবে এবার বদলে গেছে বল। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে ‘আল রিহলা’র বদলে ব্যবহার করা হবে ‘আল হিল্‌ম’ বল। যদিও রিহলার মতোই হিল্‌ম প্রযুক্তিনির্ভর বল। এতে সংযুক্ত থাকছে সেমি–অটোমেটেড অফসাইড প্রযুক্তির বিভিন্ন ফিচার। অফসাইড সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ভুল সিদ্ধান্ত পেতে বলের এই প্রযুক্তি এবারের বিশ্বকাপে সফলতার সঙ্গে প্রয়োগ করা হয়েছে।

প্রথম বল‘আল রিহলা’ শব্দের অর্থ ছিল সফর। আর আল হিল্‌ম শব্দের অর্থ স্বপ্ন। বিশ্বকাপে ৩২ দলের মধ্যে ৪টি দল সেমিফাইনালে পৌঁছেছে। আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, মরক্কো ও ফ্রান্স এখন চূড়ান্ত স্বপ্নের লক্ষ্যে খেলবে। শেষ চার থেকে ব্যবহৃত বলের নাম আল হিল্‌মের অর্থ—স্বপ্ন।

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের তৈরি আল রিহলা বিশ্বকাপের অফিশিয়াল বল হিসেবে নতুন এক ইতিহাসই রচনা করেছে। সেমিফাইনালেও ‘আল হিল্‌ম’ও এই ইতিহাসকে ভিন্নমাত্র দিচ্ছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“যে বল দিয়ে হবে সেমিফাইনাল-ফাইনাল”

প্রকাশের সময় : ০৩:১৩:০১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২