ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

“প্রবীর মিত্রের মৃ.ত্যুর গুজব, পরিবারের সদস্যরা যা বললেন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:২৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 513 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “প্রবীর মিত্রের মৃ.ত্যুর গুজব, পরিবারের সদস্যরা যা বললেন”।

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অভিনয়ের বাইরে আছেন। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। এই কারণে বাসাতেই থাকেন এই গুণী অভিনেতা। এরমধ্যেই মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃ.ত্যুর খবর ছড়িয়ে পড়ে। এই বিষয়ে খোঁজ নিতে গেলে জানা যায় খবরটি সত্য নয়। পুরোটাই গুজব।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও ম.র্মাহত প্রবীর মিত্র এবং তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ করেন তারা। অভিনেতার পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন সংবাদমাধ্যমকে বলেন, ‘মৃ.ত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। তিনি ভালো আছেন। এই মুহুর্তে তিনি বাসাতেই আছেন।’

এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অভিনেতার ছেলে মিঠুন মিত্র। তিনি জানান, ‘বাবার শারীরিক অবস্থা বেশি একটা ভালো নয়, এটা ঠিক। কিন্তু তিনি স্বাভাবিক আছেন। আর মৃ.ত্যুর গুজব কয়েক বছর ধরেই বছরে দুয়েকবার শোনা যায়। এটা নিয়ে আমরা খুবই বিরক্ত।’

প্রবীর মিত্র চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। তার আলোচিত সিনেমার মধ্যে ‍রয়েছে— ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’ ইত্যাদি।

এই নিউজটি শেয়ার করুন

“প্রবীর মিত্রের মৃ.ত্যুর গুজব, পরিবারের সদস্যরা যা বললেন”

প্রকাশের সময় : ০৬:২৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২