ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

“প্রেমের টানে স্পেনের প্রেমিকা এবার বাংলাদেশে!”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 553 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “প্রেমের টানে স্পেনের প্রেমিকা এবার বাংলাদেশে!”।

সম্প্রতি প্রেমের টানে প্রেমিক-প্রেমিকাদের বাংলাদেশে চলে আসার খবর অহরহ শোনা যাচ্ছে। এবার এমনই ঘটনাকে উপজীব্য করে নির্মিত হলো নাটক। নাটকের নাম ‘প্রেমের টানে প্রেমিকা দেশে’। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব।

রম-কম ঘরানার নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি, আজান, আফি প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, নিলয় এবং হিমির প্রেমের সম্পর্ক কোনো কারণে ভেঙে যায়। কিন্তু নিলয় তা মেনে নিতে পারে না। প্রেমিকা হিমিকে শাস্তি দেওয়ার জন্য ফন্দি আঁটে।

সে অনুযায়ী, স্পেনীয় এক মেয়েকে নিয়ে ঢোকে হিমিদের বাড়িতে। সেখানে গিয়ে হিমির বাবা মাকে বলে এই মেয়েটির নাম ওটিলা। সে আপনার ছেলের হবু বউ, সুদূর স্পেন থেকে আপনার ছেলের প্রেমের টানে ছুটে এসেছে। অথচ ছেলে বেচারা এর কিছুই জানে না। শুরু হয় নানা জটিলতা।

এদিকে, স্পেনীয় মেয়ের সাথে ছেলের বিয়ের আয়োজন করেন বাবা মা। মেয়ে তো বিয়ে করতে নারাজ। নানা হাস্যকর ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প।

নাটক প্রসঙ্গে রচয়িতা অনামিকা মণ্ডল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সামাজিক ব্যাধি তাকে ব্যঙ্গ করেই নির্মিত হয়েছে এ নাটক। সামাজিক যোগাযোগের ইতিবাচক-নেতিবাচক যে দিক রয়েছে তারই একটি অংশ নাটকের গল্পে উঠে এসেছে।

বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হবে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১০টায়।

এই নিউজটি শেয়ার করুন

“প্রেমের টানে স্পেনের প্রেমিকা এবার বাংলাদেশে!”

প্রকাশের সময় : ০৭:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২