ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

“অপু-বুবলীকে নিয়ে শাকিবের মন্তব্য ভুল মানুষগুলোকে নিজের পাশে একেবারেই রাখতে চান না”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 691 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক।। “অপু-বুবলীকে নিয়ে শাকিবের মন্তব্য ভুল মানুষগুলোকে নিজের পাশে একেবারেই রাখতে চান না”।

ঢালিউডের কিং শাকিব খান। নিজের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি অভিনেত্রী বুবলীকে বিয়ে এবং সন্তান নিয়ে আবারো আলোচনায় শাকিব। তবে এবার তিনি গণমাধ্যমে মুখোমুখি হয়েছে এবং সেখানে কথা বলেছেন বিভিন্ন ইস্যু নিয়ে। আর সেসবের মাঝেই অপু বিশ্বাস এবং বুবলীকে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

জীবনে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চান না শাকিব খান। ভুল মানুষগুলোকে নিজের পাশে একেবারেই রাখতে চান না বলেও মন্তব্য তার। শাকিব বলেন, জীবনের বাকি দিনগুলোতে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চাই না। আর কোনো ভুল করতে চাই না। ভুল করে মেশা সেই বাজে মানুষগুলোকে আর পাশে রাখতে চাই না। এখন থেকে শুধুই পজিটিভ ওয়েতে চলব।

শাকিব খানের ভাষ্য তিনি তাদের সন্তান শেহজাদ খান বীরের মুখের দিকে তাকিয়ে অনেক সত্য গোপন করে রাখছেন। বাচ্চার মনে যেনো কোনো বাজে প্রতিক্রিয়া না পড়ে সে জন্য সত্যগুলো গোপন করা তার।

শাকিব বলেন, অনেক সত্য চাইলেই বাচ্চাটার (পুত্র শেহজাদ খান বীর) স্বার্থে প্রকাশ করতে পারি না। কারণ বীর বড় হচ্ছে, আমি চাই না আগামীতে তার মনে এ নিয়ে কোনো বাজে প্রতিক্রিয়া তৈরি হোক।

প্রেম, বিয়ে, সন্তান- প্রত্যেক মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। এগুলো ঢাকঢোল পিটিয়ে প্রচার করার বিষয় নয় বলেই মনে করেন ঢাকাই ছবির এই নায়ক। বললেন, আমি আমার পার্সোনাল লাইফকে পাবলিকের সামনে আনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ইচ্ছা ছিল সময়মতো সুন্দর আয়োজনের মাধ্যমে ঘটা করে বিষয়টি সবাইকে জানিয়ে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব। কিন্তু অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি। আমার অপছন্দের এমন কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কী তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়?

শাকিব বলেন, আমার সঙ্গে তাদের বিয়ে ও সন্তান নিয়ে তাদের মনে যখন এমনই উচ্ছ্বাস ছিল, তখন তারা বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে বিষয়টি কেন জানাল না। কোথায়, আমি তো তাদের মুখ বন্ধ করে রাখিনি। প্রকাশই যদি করতে হলো তাহলে এত দেরিতে কেন? তাহলে কী তারা আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান আর ধ্বংস করতে চেয়েছিল? এই প্রশ্ন আমি আমার ভালোবাসার দর্শক-ভক্তদের কাছেই রাখলাম।

এ বছরের ৩ সেপ্টেম্বর গণমাধ্যমের সামনে বুবলী তার সন্তানের ছবি প্রকাশ করে জানান আড়াই বছর আগেই বাবা-মা হয়েছেন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রাখা হয় শেহজাদ খান বীর। পরে বুবলী আরো জানান ২০১৮ সালের ২০ জুলাই গোপনে তাদের বিয়ে হয়।

এর আগে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। সে ঘরে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান রয়েছে। অনেক জলঘোলার পর ২০১৭ সালের ২২ নভেম্বর অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন শাকিব খান। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ।

এই নিউজটি শেয়ার করুন

“অপু-বুবলীকে নিয়ে শাকিবের মন্তব্য ভুল মানুষগুলোকে নিজের পাশে একেবারেই রাখতে চান না”

প্রকাশের সময় : ০৮:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২