ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার! একের পর এক অঘটন, আর আমরা বসে থাকব?’—জামায়াত আমিরের হুঁশিয়ারি নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ গর্ভবতী বোনকে হাসপাতালে রেখে গেল স্বজনরা পথেই মৃত সন্তান প্রসব বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী

আন্তঃনগর ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে যায়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • / 330 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অদ্য শুক্রবার (৫ই মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইনে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রুমান আহমদ স্থানীয়দের বরাতের সূত্রে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লংলা স্টেশন ছাড়ার পর নর্তন এলাকায় পৌঁছলে একটি সিএনজি অটোরিক্সা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও জানান, ট্রেনটি দেখে সিএনজি অটোরিক্সায় থাকা চালক ও যাত্রীরা লাফ দিলে তারা প্রাণে রক্ষা পান। তবে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনজিতে থাকা চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে সটকে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

আন্তঃনগর ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে যায়

প্রকাশের সময় : ১০:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩