ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান

শ্রীমঙ্গলে ৪৮০ লিটার চোলাই মদসহ আটক-১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / 307 বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শংকর রবিদাস বুড়ি (৫২) নামে একজনকে আটক করেছে।
অদ্য শুক্রবার ( ৯ জুন) রাতে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটককৃত আসামি ভাড়াউড়া চা বাগানের মৃত মনুয়া রবিদাস এর পুত্র শংকর রবিদাস @ বুড়ি (৫২) তার বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় আসামির বসতবাড়ি থেকে ০৭ টি ড্রামের ভেতর থেকে ৪৮০ (চারশত আশি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ  জব্দ করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর লক্ষ্যমাত্রা রেখে অভিযান প্রতিনিয়ত চালিয়ে যাবার কথাও জানান, তিনি আরও বলেন ৪৮০ লিটার চোলাই মদসহ আটককৃত আসামিকে আজ শনিবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে ৪৮০ লিটার চোলাই মদসহ আটক-১

প্রকাশের সময় : ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩