ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত মানবতার সেবায় আমরা ঐক্য’ পরিবারের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি ‎ব্লাড ক্যানসার রোগীকে রক্তদান: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন ওবায়দুল করিম আকাশ ‎ চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 212 বার পড়া হয়েছে

কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে। ছবি: প্রতিদিনের পোস্ট

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১লা আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান রাত সোয়া ৮ টার দিকে টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়ক থেকে কামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উত্তর হিজলী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে পড়নের পরিহিত প্যান্টের ডান পকেটে পলিথিনে মোড়ানো দুইটি পোতলায় মোট ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে সোয়া ৯টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবিরবাজার এলাকায় ওমর ফারুক ফার্নিচার দোকানের সামনে অভিযান চালিয়ে মাহমুদ আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। তার দেহ তল্লাশি করে পরিহিত শার্টের সামনের বাম পকেট থেকে পলিথিনে মোড়ানো দুইটি পোতলায় মোট ২৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামিই বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কুলাউড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং মাহমুদ আলীর বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামত জব্দ করে দুই আসামিকে রবিবার (২রা আগষ্ট) আদালতে সোপর্দ করা হয়েছে। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে

প্রকাশের সময় : ১০:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬