ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

অজুতে ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে যা করবেন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 497 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || অজুতে ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে যা করবেন |

অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয়। আল্লাহর সন্তুষ্টিও লাভ হয়। নামাজ আদায়ের জন্যও অজু করতে হয়। অজু না থাকলে নামাজ হয় না। তাই নামাজের জন্য অজু আবশ্যক। অজুতে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি বিষয়। কোরআন ও সুন্নাহে বর্ণিত ধারাবাহিকতার বিপরীত অজু করা মাকরুহ।

আলেমদের মতে, অজুতে ধারাবাহিকতার অর্থ হচ্ছে, আল্লাহ্‌ যে ধারাবাহিকতার সাথে অঙ্গ-প্রত্যঙ্গের কথা উল্লেখ করেছেন সেভাবে অজু করা। আল্লাহ প্রথমে মুখমন্ডল ধোয়ার কথা উল্লেখ করেছেন, তারপর দু’হাত, তারপর মাথা মাসেহ করা এবং শেষে পা ধৌত করা।

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হে ঈমানদারগণ! আল্লাহ বলেন যখন তোমরা নামাজে দন্ডায়মান হবে, তখন (তার পূর্বে বে-অজু থাকলে অজু করার জন্য) তোমাদের মুখমন্ডল ও হস্তদ্বয় কনুই সমেত ধৌত কর এবং মাথা মাসাহ কর ও পদযুগল টাখনু সমেত ধৌত কর।’ (মায়েদাহ, ৫/৬)

অনেক সময় অজু করতে গিয়ে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এতে অনেকের মনে প্রশ্ন জাগে অজুর ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হলে অজু হবে কিনা। যেমন একজন জানতে চেয়েছেন, আমি একবার ভুলে অজুর মধ্যে হাত ধোয়ার পর পা ধুয়ে ফেলি। এরপর মাথা মাসাহ করি। জানতে চাই, আমার অজু সহীহ হয়েছে কি? অজুর মধ্যে ক্রমানুসরণ কি জরুরি? তা ছুটে গেলে অজু সহীহ হবে কি?

এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহ শাস্ত্রবিদেরা বলেন, এমন পরিস্থিতিতে অজু হয়ে যাবে। আলেমদের মতে অজুর অঙ্গগুলো ধোয়ার ক্ষেত্রে প্রথমে মুখ, এরপর হাত ধোয়া অতপর মাথা মাসাহ করা এবং সবশেষে পা ধোয়া-এভাবে ধারাবাহিকতার সাথে অযু করা সুন্নত। এর প্রতি যত্নবান হতে হবে। তবে কখনো এই ধারাবাহিকতা ছুটে গেলে অজু শুদ্ধ হয়ে যাবে। পুনরায় অজু করতে হবে না।

(-মুসনাদে আহমদ ১/৫৯, হাদীস : ৪২১; সুনানে আবু দাউদ, হাদীস : ১০৬; কিতাবুল আছল ১/৩০; মাবসূত, সারাখসী ১/৫৫; বাদায়েউস সানায়ে ১/১১২; ফাতাওয়া তাতারখানিয়া ১/২২০; আলবাহরুর রায়েক ১/২৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৮)

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। মেহেদী /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

অজুতে ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে যা করবেন

প্রকাশের সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২