ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান তাজমিনের সঙ্গে কক্সবাজারের হোটেলে ‘স্ত্রী’ পরিচয়ে ছিলেন রিয়াজ রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হককে বিএসএমএমইউ উপাচার্য নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / 843 বার পড়া হয়েছে

তানভীর আহমেদ:- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১১ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। তিনি আন্তর্জাতিক মানের চক্ষু বিশেষজ্ঞ। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। তিনি তার মেধা, যোগ্যতা ও অসাধারণ গুণাবলী দিয়ে ইতোমধ্যে সারা দেশে বেশ সুনাম কুড়িয়েছেন।

দেশব্যাপী চক্ষু রোগী ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয় ও সুপরিচিত নাম অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডাঃ আলীম মেমোরিয়াল এ্যাওয়ার্ড লাভ করেছেন এই চিকিৎসক।

তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী গ্রামের মৌলভী মাহতাব উদ্দিনের ছেলে। তিনি পাকুন্দিয়া এলাকার মানুষের কাছে ‘ননী ডাক্তার’ নামে পরিচিত। পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার প্রায় ১০ হাজার রোগীকে বিনামূল্যে পাওয়ার চশমা বিতরণ করেছেন তিনি। এমনকি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে কয়েকশ’ রোগীকে ঢাকায় এনে ছানি ও লেন্স অপারেশন করিয়েছেন। গরীব ও অসহায় রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে তার কাছ থেকে সেবা পেয়েছেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হককে বিএসএমএমইউ উপাচার্য নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রকাশের সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪