ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমায় ধাক্কা, হত্যা মামলায় নায়ক পলাশ গ্রেপ্তার বাউফলে কীটনাশক পান করে প্রাণ গেল ৫০ বছরের নারীর শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা ওয়াদা থেকে সরে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির নাম-ঠিকানা বদলে ৯৩ পরিচয়, ধরা পড়লেন নেত্রকোনার রবিউল শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী ‎লং মার্চের সমর্থনে গঙ্গাচড়ায় মিছিল, উঠল নানা দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসাই যথেষ্ট নয়, ‘ইনভেস্ট’ করতে হয়: বর্ষা শেখ হাসিনা ফিরলে ‘কিছু হবে না’—মন্তব্যের পর সরানো হলো সেই ওসিকে

অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমায় ধাক্কা, হত্যা মামলায় নায়ক পলাশ গ্রেপ্তার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 6 বার পড়া হয়েছে

নেপাল থেকে শুটিং শেষে ফেরার পর ঢাকায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়ক মুর্তজা পলাশ। গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের এই খবরটি এতদিন গোপন থাকলেও সম্প্রতি বিষয়টি গণমাধ্যমের সামনে আসে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। গত ২৮ আগস্ট নেপালে সিনেমার শুটিং সেরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরার মুহূর্তেই তাকে আটক করা হয়।

গত আগস্টে ‘শিকার’ ছবির কাজ করতে নেপালে উড়ে গিয়েছিলেন পলাশ। সেখানে টানা ২৫ দিনের বেশি সময় ধরে শুটিং চলার কথা ছিল। কিন্তু হঠাৎ করে পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের আগেই ২৮ আগস্ট পুরো ইউনিট দেশে ফিরে আসে। আর বিমানবন্দর থেকেই পলাশকে সরাসরি তুলে নেয় পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে মামলার মূল ঘটনা এবং অন্য অভিযুক্তদের সম্পৃক্ততা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে তুলে দিয়েছেন এই অভিনেতা। তবে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো মুখ খোলা হয়নি।

এদিকে প্রধান অভিনেতা কারাগারে আটক থাকায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে কামরুজ্জামান রোমান পরিচালিত থ্রিলার ঘরানার ছবি

এদিকে প্রধান অভিনেতা কারাগারে আটক থাকায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে কামরুজ্জামান রোমান পরিচালিত থ্রিলার ঘরানার ছবি ‘শিকার’। পরিচালক গণমাধ্যমকে জানান, নেপালে টানা শুটিং করে ছবির সিংহভাগ কাজ আগেই শেষ করা হয়েছে। আগামী অক্টোবরে বাকি থাকা কয়েকটি দৃশ্য ও গানের শুটিং করার কথা ছিল। কিন্তু নায়ক জেলে বন্দি থাকায় শুটিংয়ের নতুন তারিখ নিয়ে চরম দোলাচলে পড়েছে নির্মাণ টিম।

পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, পলাশ নিজের আইনি লড়াই নিজেই চালাচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠানও আশাবাদী যে তিনি খুব দ্রুত মুক্ত হয়ে ফিরবেন। তবে যদি তা না হয়, তবে পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সীমান্তবর্তী অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত থ্রিলারধর্মী এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে পলাশের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। তাছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং ওপার বাংলার খ্যাতনামা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। রেজা ফিল্মসের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমায় ধাক্কা, হত্যা মামলায় নায়ক পলাশ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬