ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

“অভিনয়কে বিদায় জানালেন তাহসান, কিন্তু কেন?

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / 324 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || অভিনয়কে বিদায় জানালেন তাহসান, কিন্তু কেন|

তাহসান খান বাংলাদেশি শোবিজ তারকাদের মধ্যে অন্যতম মেধাবী ও প্রতিভাবান ব্যক্তিত্ব। পেশাগত জীবনে যে কয়টি শাখায় তিনি কাজ করেছেন সবকটিতেই তার রয়েছে দক্ষতা ও জনপ্রিয়তা। সর্বশেষ তিনি অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। যে ক’টি নাটক ও সিনেমায় কাজ করেছেন সবকটিতেই ছিল সাফল্য। পেয়েছেন দর্শকদের ভালোবাসাও।

সম্প্রতি দর্শকদের নতুন গানের সুখবর দিলেও দর্শকনন্দিত এ প্রিয়মুখ হঠাৎ অভিমানের কথাও প্রকাশ করেছেন! অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি! কিন্তু কেন?

দৈনিক আমাদের সময় অনলাইনকে তাহসান বলেন, ‘বয়সের সঙ্গে সঙ্গে মন ও চাহিদার অনেক পরিবর্তন আসে। আমার বেলায়ও তাই। আমি মনে করি, আমার যে বয়স, সে অনুযায়ী আমার বিরতি নেওয়া উচিত। তা ছাড়া সংগীত আমার কাছে সবচেয়ে ভালোলাগা ও ভালোবাসার জায়গা। অনেক দিন ধরে অনিয়মিত কাজ করছি সংগীতে। এখন থেকে সংগীতে নিয়মিত হতে চাই।’

দীর্ঘদিন সংগীত, অভিনয় ও মডেলিং একই সঙ্গে করছিলেন। এখনো চাইলেই পারেন? এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, ‘প্রতিটি কাজ ভালোবেসে মনোযোগ দিয়ে করা উচিত। একাধিক কাজ একসঙ্গে করলে সেটি অনেকাংশে সুন্দর হয়ে ওঠে না। তাই আমি আর একাধিক কাজ একসঙ্গে করতে চাই না। আর গত কয়েক মাস ধরেই কিন্তু অভিনয়ে সময় দেওয়া হয়না। এই সময়টাতে কাজও করা হয়নি। সেজন্য সচেতনভাবে অভিনয় থেকে বিরতি নিয়ে গানে মনোযোগী হচ্ছি। এ বিরতি দু-তিন বছর কিংবা তারও বেশি সময়ের জন্য হতে পারে। তবে আর অভিনয় না করলেও আমার কোনো কষ্ট থাকবে না।’

তাহলে কী আভিনয়ে আর আপনাকে দেখা যাবে না? উত্তরে জনপ্রিয় এই গায়ক-অভিনেতা বলেন, ‘একদমই দেখা যাবে না, সেটা বলবো না। অনুরোধ আর মনের মতো কাজ হলে অভিনয় করা হবে। সেটা ওটিটি প্ল্যাটফর্ম বা নাটক-সিনেমায় যেখানেই হউক।’

অভিনয় থেকে বিরতি নিলেও অন্যান্য কাজ কীভাবে করবেন? এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘এখন থেকে পুরোদমে গান নিয়েই ব্যস্ত থাকব। শিক্ষকতাও চালিয়ে যাব। পাশাপাশি কবিতা চর্চাও করছি। আগামীতে বই বের করারও ইচ্ছা আছে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“অভিনয়কে বিদায় জানালেন তাহসান, কিন্তু কেন?

প্রকাশের সময় : ১২:০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২