ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

“একদিকে অপু, অন্যদিকে বুবলী”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ২৪০ বার পড়া হয়েছে
৮৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || একদিকে অপু, অন্যদিকে বুবলী|

সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিয়ে ও সন্তানের ইস্যুতে বেশ সরগরম ছিল শোবিজ অঙ্গন। এ ঘটনায় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলীকে নিয়েও হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। এবার সেসব পেছনে ফেলে নিজ নিজ কাজে মন দিয়েছেন জনপ্রিয় এই দুই নায়িকা।:

কাকতালীয়ভাবে আজ বুধবার থেকে নতুন দুটি সিনেমার শুটিং শুরু করছেন অপু ও বুবলী। অপু আছেন একদিকে, আর বুবলী কাজ করছেন অন্য স্থানে। এর মধ্যে একজন আছেন মানিকগঞ্জে, অন্যজন সিলেট। তারা কাজ করছেন বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায়। সরকারি অনুদানে ‘লাল শাড়ি’ নির্মিত হচ্ছে অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।:

দৈনিক আমাদের সময় অনলাইনকে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আজ থেকে আমাদের নতুন ছবির শুটিং শুরু হয়েছে। আজ শুটিংয়ে অংশ নিয়েছেন বুবলী, নাসিরউদ্দিন খান, এ কে আজাদ সেতু। আর আগামীকাল মাহফুজ আহমেদ আসবেন। আমরা সিলেটে টানা ১২দিন শুটিং করব। এরপর চলে যাব নবাবগঞ্জে।’

নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘আজ থেকে মানিকগঞ্জে আমাদের ছবির গানের কাজ শুরু হয়েছে। এতে অপু বিশ্বাস ও নায়ক সাইমন সাদিক অংশ নিয়েছেন। আমরা আগামী ২০ তারিখ পর্যন্ত এখানে শুটিং করব।’

এদিকে, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় বুবলীর বিপরীতে আছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ আর বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’র প্রধান দুই চরিত্রে আছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক।

‘প্রহেলিকা’র অর্থ রহস্য। তাই সিনেমা শুটিং শেষ হওয়ার আগপর্যন্ত সবকিছু রহস্যই রাখতে চান এর নির্মাতা।অন্যদিকে, ‘লাল শাড়ি’র গল্প দেশের তাঁতশিল্প। যা দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়ই উঠে আসছে সিনেমার গল্পে|

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“একদিকে অপু, অন্যদিকে বুবলী”

প্রকাশের সময় : ০৩:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২