ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

“একাধিক মাইলফলকের সামনে মেসি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 523 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || একাধিক মাইলফলকের সামনে মেসি|

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আজ পাঁচটি রেকর্ড গড়তে যাচ্ছেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল: বিশ্বকাপে ইতোমধ্যে মেসি ১০টি গোল করে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছুঁয়ে ফেলেছেন। আজ গোল পেলেই গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা হয়ে যাবেন মেসি।

সর্বাধিক ম্যাচ: বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট ২৪টি ম্যাচ খেলেছেন মেসি। আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে যা সর্বাধিক। বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে জার্মানির লোথার ম্যাথাউসের। ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামলেই ম্যাথাউসের সঙ্গে যুগ্মভাবে সব থেকে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন মেসি।

অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ: আজ মাঠে নামলেই বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ খেলার কীর্তি গড়বেন মেসি। এর আগে মেক্সিকোর রাফা মার্কেজ়ও অধিনায়ক হিসেবে ১৮টি ম্যাচ খেলেছেন।

সর্বাধিক অ্যাসিস্ট: বিশ্বকাপের নকআউটে এখনও পর্যন্ত পাঁচটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট রয়েছে মেসির। নকআউটে সব থেকে বেশি ছয়টি অ্যাসিস্ট রয়েছে পেলের। সেমিফাইনালে পেলের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে মেসির সামনে।

সব থেকে বেশি সময় মাঠে থাকা: বিশ্বকাপে মেসি এখনও পর্যন্ত মোট ২০১৪ মিনিট মাঠে থেকেছেন। এই রেকর্ড রয়েছে ইতালির পাওলো মালদিনির। ২১১৭ মিনিট খেলেছেন তিনি। ক্রোয়েশিয়া ম্যাচটি যদি আজ অতিরিক্ত সময়ে গড়ায় আর মেসি সেই সময় পর্যন্ত মাঠে থাকেন তাহলে পাওলো মালদিনির সেই রেকর্ডও ভেঙে ফেলবেন মেসি

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“একাধিক মাইলফলকের সামনে মেসি”

প্রকাশের সময় : ০২:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২