ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“এবার বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের উল্লাসে মুগ্ধ ফিফা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / 330 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এবার বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের উল্লাসে মুগ্ধ ফিফা|

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা পুরো বিশ্ব। সেই উন্মাদনার জোয়ারে ভাসছে বাংলাদেশও। প্রিয় দল জিতলেই আনন্দ মিছিল করছেন সমর্থকরা।

সম্প্রতি মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের উল্লাসে মুগ্ধতার কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার রাতে কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের ফলে চলমান আসরে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় পা রেখেছে তিতের শিষ্যরা। দলের জয়ে একমাত্র গোলটি করেন কাসিমিরো।

ব্রাজিলের জয়ে উল্লাসে মেতে ওঠে গোটা বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা। তাদের এই উল্লাসের একটি ছবি নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করে ফিফা। যেখানে বাংলাদেশি ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাসের ২টি ছবি সংযুক্ত করে লিখেছেন, ‘এই ছবিগুলো ব্রাজিলের নয়; ঢাকা, বাংলাদেশের। ব্রাজিল জাতীয় দলের জন্য তাদের কি দারুণ আয়োজন।’

ছবি দুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন হল মাঠের দৃশ্য

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“এবার বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের উল্লাসে মুগ্ধ ফিফা”

প্রকাশের সময় : ০৫:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২