ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন ৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

কোরবানির মাংস বিক্রি হচ্ছে ৪শ থেকে ৫শ টাকা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৪১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / ১১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার শহরের বিভিন্ন বাসা বাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির মাংস কেজি দরে বিক্রি করা হচ্ছে। এতে যে সব মানুষ কোরবানি দিতে পারেননি তারা কম দামে মাংস ক্রয় করতে পারছেন।

বৃহস্পতিবার (২৮শে মে) বিকেলে শহরের চাঁদনীঘাট ব্রিজের উপরে ৪০০-৫০০ টাকা দরে প্রতি কেজি মাংস বিক্রি করতে দেখা গিয়েছে।

দেখা যায়, মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজের উপর ভাসমান দোকানে মাংস বিক্রি হচ্ছে। সারাবছর প্রতি কেজি মাংস ৮০০ টাকা বিক্রি হলেও কোরবানির মাংস বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়। শহরের বাসাবাড়ি থেকে হতদরিদ্র মানুষেরা মাংস সংগ্রহ করে এগুলো বিক্রি করছে। এসব মাংস কেনার জন্য ক্রেতাদের ভিড় দেখা যায়।

চাঁন মিয়া ও রাজু আহমেদ বলেন, পরিবারে পাঁচ সদস্য। আমরা গরিব মানুষ। সবাই ঈদের দিন শহরের বাসা থেকে মাংস সংগ্রহ করি। একেকজন ১০-১৫ কেজি মাংস সংগ্রহ করেছি। খাওয়ার জন্য যা প্রয়োজন তা রেখে বাকি মাংস বিক্রি করে দিয়েছি।

শাহিন আহমদ নামে এক ক্রেতা বলেন, বাড়ি চাঁদপুরে চাকরির সূত্রে মৌলভীবাজারে থাকি। বেতন কম এ জন্য কোরবানি দিতে পারিনি। এবার বাড়িতেও যাওয়া হয়নি। তাই এখান থেকে ৩ কেজি মাংস ১৫০০ টাকায় কিনেছি। এ মাংস যারা বিক্রি করেন এটা তাদের জন্য ভালো আবার আমাদের মতো মানুষের জন্যও ভালো। কারণ তারা মাংস বিক্রি না করলে হয়ত কোরবানির মাংস আমরা খেতে পারতাম না। আর যারা বিক্রি করছেন তাদের খাবারের চাইতে পরিমাণে হবার কারণে সে সব বিক্রি করে অন্য কাজে অর্থ ব্যবহার করতে পারবেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কোরবানির মাংস বিক্রি হচ্ছে ৪শ থেকে ৫শ টাকা

প্রকাশের সময় : ০৩:৪১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬