ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পশ্চিমবঙ্গে প্রথম কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ ব্যাংক খাতের উন্নয়নে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ধামইরহাটে ছাত্রদলের উদোগে জাতীয় আলতাদিঘীতে বৃক্ষ রোপণ  চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ৩ বছরেও বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী, জানালেন কারণ ‎‘আবু সাঈদের কবর জিয়ারত শেষে সার সংকট নিয়ে প্রতিমন্ত্রীর অভিযোগ’

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 23 বার পড়া হয়েছে

‎‘ডিজিটাল যুগে তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে।
‎
‎সোমবার দিবসটি উপলক্ষে ‘নাগরিক: ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্ন্যান্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস’ প্রকল্পের আওতায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সীড।
‎
‎উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, আইসিটি কর্মকর্তা মো. রুবেল হোসেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক, গজঘণ্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বকুল মিয়া, নাগরিক প্রকল্পের সীড-রংপুরের প্রজেক্ট ফিল্ড অফিসার মো. রবিউল আউয়াল এবং সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট (সীড)-এর প্রতিনিধি রঞ্জিতা রানী রায়।
‎
‎সভাটি সঞ্চালনা করেন তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকার।
‎
‎এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।
‎
‎আলোচনা সভায় তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এই নিউজটি শেয়ার করুন

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশের সময় : ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬