ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে স্টাফদের ওপর হামলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গলায় ও মুখে অস্ত্রের আঘাতের চিহ্ন

ঘোড়াশালে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, পালিয়েছে স্বামী

পলাশ (নরসিংদী) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : ০৫:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
১১৩

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সুমি আক্তার (২২) নামে এক প্রবাস ফেরত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর মিয়া পাড়া গ্রামের আবুল হোসেনের মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় সাত বছর আগে উত্তর মিয়া পাড়ার ফজলুর রহমানের মেয়ে সুমির আক্তারের সাথে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রুপন আহমেদ ওরফে রুপার প্রেম করে বিয়ে হয়। দুই বছর আগে সুমি জীবিকার তাগিদে সৌদি আরবে কাজ করতে যান। দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেড় মাস আগে ছুটি নিয়ে দেশে ফিরে আসেন তিনি।

এরপর থেকেই তার স্বামীর সাথে টাকা পয়সা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া লেগে থাকতো। গতকাল রাতে কোন একসময় ঝগড়ার একপর্যায়ে সুমি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী। পরে তার মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখে স্বামী রুপন আহমেদ। সকাল ৯টার দিকে তাদের চার বছরের একছেলে সন্তানকে নিহত সুমির বোনের কাছে রেখে পালিয়ে যায় স্বামী। পরে ওই বোন তাদের ভাড়া বাসায় এসে রুম পরিস্কার করার জন্য ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে খাটের নিচে তার বোনের মরদেহ দেখতে পায়। এদিকে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গিয়ে সুমির মরদেহটি উদ্ধার করে।

পলাশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে রুপন আহমেদ পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ঘোড়াশালে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, পালিয়েছে স্বামী

প্রকাশের সময় : ০৫:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩