ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

“চট্টগ্রামের সিনেমা, থাকছেন পার্থ-অপর্ণা”

রিপু
  • প্রকাশের সময় : ১১:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ২৭৩ বার পড়া হয়েছে
৮৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চট্টগ্রামের সিনেমা, থাকছেন পার্থ-অপর্ণা|

সংগীতের সুপরিচিত মুখ পার্থ বড়ুয়া। গান-বাজনার পাশাপাশি তাকে অভিনয়েও পাওয়া যায়। নাটক, টেলিছবি, ওয়েব সিরিজ আর সিনেমা সবখানেই প্রশংসিত হয়েছেন সোলস ব্যান্ডের এই গায়ক। তবে এবার ভিন্ন একটি কাজ নিয়ে ভক্ত-দর্শকদের সামনে হাজির হবেন পার্থ। আর মজার বিষয় হচ্ছে, ‘মেইড ইন চিটাগং’ শিরোনামে নতুন এই সিনেমার কাজটি হবে পুরোপুরি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়।

‘মেইড ইন চিটাগং’-এ পার্থ বড়ুয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে। পরিচালনা করেছেন নাট্যনির্মাতা ইমরাউল রাফাত। আগামী ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে এটি। তবে ঢাকায় নয়, সিনেমাটি মুক্তি পাবে চট্টগ্রামে।

নির্মাতা জানান, সিনেমায় চট্টগ্রামের ভাষা-সংস্কৃতির গল্প উঠে আসবে। আর চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে এটি মুক্তি দেওয়া হবে। এরপর দর্শকের আগ্রহ বিবেচনায় অন্যান্য জায়গায় প্রদর্শনীর আয়োজন করবেন তারা। এ ছাড়া হলে মুক্তির মাস খানেকের মধ্যে এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমার প্রযোজনায় আছেন এনামুল কবির সুজন।

পার্থ বড়ুয়া বলেন, ‘নিজ জন্মভূমির ভাষার ছবিতে কাজ করার আনন্দই অন্য রকম। এর আগেও ছবিতে কাজ করেছি, এবার কাজ করলাম মূখ্য চরিত্রে। সিনেমাতে আঞ্চলিকতার সঙ্গে হাস্যরসের দারুণ মেলবন্ধন করা হয়েছে। আশা করি, দর্শক দারুণ পেতে যাচ্ছেন।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“চট্টগ্রামের সিনেমা, থাকছেন পার্থ-অপর্ণা”

প্রকাশের সময় : ১১:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২