ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স

“চার মাসেই ‘সাধ’ খেলেন মাহি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 521 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চার মাসেই সাধ খেলেন মাহি|

বাঙালিদের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান ‘সাধ’ খাওয়া। সন্তানধারণের সাত মাসের মাথায় হবু মায়ের জন্য বিশেষ এই আয়োজনের রীতি রয়েছে। এ অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা নারীর আকাঙ্ক্ষা অনুযায়ী খাবারের পাশাপাশি উপহার সামগ্রী দিয়েও তার কোল পূর্ণ করা হয়। অন্তঃসত্ত্বা হওয়ার চার মাসেই সাধের আয়োজন করা হয়েছিলো চিত্রনায়িকা মাহিয়া মাহির।”

গত শনিবার (২২ অক্টোবর) রাতে সাধের আয়োজনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মাহি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গ্রাম্য সাধ। যদিও এখনও টাইম হয় নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি।’ নায়িকার সেই পোস্টে শোবিজ তারকাদের পাশাপাশি নেটিজেনরা হবু মায়ের সুস্থতা ও অনাগত সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।”

বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। গত ১২ সেপ্টেম্বর ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

এদিকে এই অবস্থায়ও শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহি। গত ১৭ ও ১৮ অক্টোবর বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ নামের একটি সিনেমার গানের শুটিং করেন নায়িকা। যদিও তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কক্সবাজারের পরিবর্তে সাভারে গানের চিত্রায়ন সম্পন্ন হয়েছে। আগামী মাসের প্রথম দিকে আরেকটি গানের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।”

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“চার মাসেই ‘সাধ’ খেলেন মাহি”

প্রকাশের সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২