ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

“জাহারা মিতুকে নিয়ে গাজীপুরে কী করছেন শাকিব”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / 388 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || জাহারা মিতুকে নিয়ে গাজীপুরে কী করছেন শাকিব|

নবাগত নায়িকা জাহারা মিতুকে নিয়ে বর্তমানে গাজীপুরে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। জানা গেছে, সেখানে একটি রিসোর্টে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার শুটিং চলছে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরই শোনা যাচ্ছিল, দীর্ঘদিন ধরে আটকে থাকা ‘আগুন’ ছবির শুটিং শুরু করবেন শাকিব। এরমধ্যে নতুন কয়েকটি ছবির ঘোষণাও আসে। শাকিব চাইছিলেন, আটকে থাকা পুরনো ছবির শুটিং শেষ করে তবেই নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত হবেন। হয়েছেও তা–ই।

নতুন একাধিক ছবির প্রি-প্রোডাকশনের কাজ চললেও চলতি সপ্তাহে ‘আগুন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর ঢাকার অদূরে গাজীপুরের একটি রিসোর্টে শুরু হয়েছে ‘আগুন’ ছবির শুটিং। টানা কয়েক দিন ধরে শুটিং হয়েছে।

উপস্থাপনা ও টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জগতে পা রাখলেও প্রথমবার চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে মিতু দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের বিপরীতে। শাকিব খানের সঙ্গে কাজ করাকে নিজের সৌভাগ্যও মানছেন মিতু।

ছাত্র জীবনে ভীষণ মেধাবী ছিলেন মিতু। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে অনার্স করেন। এরপর স্কলারশিপ নিয়ে চীন থেকে মাস্টার্স করে আসেন। ফিরে এসে একটি প্রতিষ্ঠানে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন। মিতুর এক বান্ধবী তাকে না জানিয়ে সুন্দরী প্রতিযোগিতার জন্য তার নাম রেজিস্ট্রেশন করে দেয়। ব্যস, এরপর হঠাৎ বদলে গেল তার জীবন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“জাহারা মিতুকে নিয়ে গাজীপুরে কী করছেন শাকিব”

প্রকাশের সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২