ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন

“ডিসেম্বরে আর ছাড় দেব না, রাজপথ হবে আ.লীগের: কাদের”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 408 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ডিসেম্বরে আর ছাড় দেব না, রাজপথ হবে আ.লীগের: কাদের|

বিএনপিকে এখন ছাড় দেওয়া হচ্ছে কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা মহানগর উত্তর আয়োজিত শন্তিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কাদের৷

ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান।তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছেন। এ তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। এখন ছাড় দিচ্ছি, শেখ হাসিনা এখন ছাড় দিচ্ছেন। কিন্তু ডিসেম্বরে ছেড়ে দেবো না।

তিনি বলেন, ডিসেম্বরে এই রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না। ডিসেম্বরের রাজপথ আমাদের, আওয়ামী লীগের রাজপথ।

এ সময় ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, খেলা হবে প্রস্তুত হয়ে যান।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর মধ্য বাড্ডা ইউলুপের কাছে প্রধান সড়কে এ সমাবেশ আয়োজন করা হয়।

বিএনপি জামায়াতের দেশ-বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এ শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে৷

দুপুর থেকেই ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসেন৷ সমাবেশস্থলটি জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান৷ সভা পরিচালনা করছেন ঢাকা উত্তর আ. লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি৷

সমাবেশ আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ খ ম বাহা উদ্দিন নাসিম দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ও মহানগরের নেতারা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ডিসেম্বরে আর ছাড় দেব না, রাজপথ হবে আ.লীগের: কাদের”

প্রকাশের সময় : ১২:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২