ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎ব্লাড ক্যানসার রোগীকে রক্তদান: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন ওবায়দুল করিম আকাশ ‎ চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

“ঢাকায় আসছেন নোরা, থাকছে শর্ত”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 416 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ঢাকায় আসছেন নোরা, থাকছে শর্ত|

বলিউডের ‘আইটেম গার্ল’খ্যাত শিল্পী নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে জলঘোলা কম হয়নি। আয়োজকদের সঙ্গে চুক্তি ভঙ্গ আর টাকা ফেরত না দেওয়ার অভিযোগ-এসব নিয়ে হয়েছে সংবাদ সম্মেলনও। অবশেষে ঢাকায় আসার অনুমতি পেলেন ‘সাকি সাকি’খ্যাত এই তারকা।

নোরার ঢাকা সফরের কারণ ছিল মঞ্চ মাতানো আর পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার। অথচ গতকাল সোমবারের তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তিনি মঞ্চ মাতাতে নয়, আসছেন একটি ডকুমেন্টারির শুটিংয়ে!

তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারিটি নির্মিত হবে উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে। আর এর শুটিংয়ের জন্য আগামী ১৮ নভেম্বর তিনি ঢাকায় অবস্থান করতে পারবেন (আশা ও যাওয়ার বাইরে)।

এতে স্পষ্ট করে জানানো হয়েছে, এই শুটিংয়ের বাইরে নোরা ফাতেহি আর কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

শুধু তাই নয়, উক্ত ডকুমেন্টারি নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। সঙ্গে এও বলা হয়, আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।

এদিকে নোরা ফাতেহির ঢাকায় আসার বিষয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়া বলেন, ‘নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জলঘোলার চেষ্টা করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে। তার বাংলাদেশ সফর নিয়ে আর কোনো জটিলতা নেই।’

এখন দেখার অপেক্ষা, বলিউডের এই আইটেম গার্ল কি শুধু ডকুমেন্টারির শুটিংয়েই অংশ নেন নাকি পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও যোগ দেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ঢাকায় আসছেন নোরা, থাকছে শর্ত”

প্রকাশের সময় : ০৭:০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২