“তাহলে কি ফিট নন মেসি”
- প্রকাশের সময় : ০৬:৩৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ২১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || তাহলে কি ফিট নন মেসি|
টানা ৩৬ ম্যাচে অপরাজেয় থাকা আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজয়ের স্বাদ পায়। ফলে বিশ্বকাপের মঞ্চে শুরুতেই বড় ধাক্কা খায় লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি।
এখান থেকেও তো ফিরে আসার সুযোগ থাকছে কোচ লিওনেল স্কালোনির দলের। বাকি দুই ম্যাচে জিতে পরের রাউন্ডে যাওয়ার পথ খোলা রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। তবে এজন্য তো খেলোয়াড়দের শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকাও বেশ জরুরি।
তাই তো সৌদি আরবের কাছে হারের পরদিনই অনুশীলনে নেমে পড়েন আর্জেন্টাইন ফুটবলাররা। কিন্তু দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মেসি। তখন থেকেই সমর্থকদের মনে একটাই প্রশ্ন- তাহলে কি ফিট নন?
বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হওয়ায় গুঞ্জনটা বেশ জোরালো হচ্ছিল। তবে কোচ স্কালোনি সাফ জানিয়ে দিলেন, মেসির কোনো সমস্যা নেই। এমনকি আর্জেন্টাইন অধিনায়ক শারীরিক ও মানসিকভাবে বেশ সুস্থ আছেন।
আজ শনিবার দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় এবারের বিশ্বকাপে নিজেদের মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প কিছু নেই আকাশি নীল শিবিরের। তাই মেক্সিকোর বিপক্ষে বাঁচা–মরার ম্যাচের আগে অনুশীলনে মেসির অনুপস্থিতি বেশ রহস্যের জন্ম দেয়।
তাই মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে গতকাল শুক্রবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গটিই সবার আগে জানতে চান উপস্থিত সাংবাদিকরা। জবাবে আর্জেন্টিনার সমর্থকদের আশ্বস্ত করে স্কালোনি বলেন, ‘মেসির গতকাল অনুশীলন না করার খবরটি কোথা থেকে এসেছে আমি জানি না। সে শারীরিক দিক থেকে ভালো আছে। ভালো আছে মানসিক দিক থেকেও। কোনো সমস্যা নেই।’
কাতার বিশ্বকাপের প্রথম অঘটনের শিকার হয় আর্জেন্টিনা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে হেরে মেসির শেষ বিশ্বকাপের শুরুটা খুব বাজে হয়েছে। সেই ধাক্কা আর্জেন্টিনার খেলোয়াড়েরা সামলে উঠতে পেরেছেন কিনা এমন প্রশ্ন করা হয় স্কালোনির কাছে। যার জবাবে তিনি বলেন, ‘একটা ধাক্কা তো বটেই। (অমন হারের পর) ধাক্কা খাওয়ারই কথা। তবে সেটা সেই সময়ের জন্যই
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট


















