ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান তাজমিনের সঙ্গে কক্সবাজারের হোটেলে ‘স্ত্রী’ পরিচয়ে ছিলেন রিয়াজ রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

‘দুষ্টু কোকিল দিয়ে’ শিল্পী কণার বাজিমাত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / 554 বার পড়া হয়েছে

বাংলাদেশের সিনেমার গানে এই প্রজন্মে সবচেয়ে নির্ভরযোগ্য গায়িকা দিলশাদ নাহার কণা। সিনেমায় কণার গানের অত্যাবশ্যকীয়তা তিনি তার গায়কী দিয়েই তৈরি করেছেন। যে কারণে সিনেমাপ্রেমী শ্রোতা দর্শকেরা সিনেমায় কণার গানকে সিনেমার জন্যই আশীর্বাদ মনে করেন।
khandakarit
যেমনটি হয়েছে যথারীতি গত ঈদে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার ক্ষেত্রেও। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় মিমি চক্রবর্তীর কণ্ঠে ‘দুষ্টু কোকিল’ শিরোনামের যে গানটি সারা বাংলার সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের মধ্যে ঝড় তুলেছে সেই গানটিই গেয়েছেন প্লেব্যাকে এই প্রজন্মের সেরা শিল্পী দিলশাদ নাহার কণা।

‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি সিনেমা মুক্তির বেশ কদিন পর ইউটিউবে প্রকাশ পেয়েছে। আলোচিত এ গানটি প্রকাশের পর বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের মধ্যে প্রথম অবস্থানে উঠে এসেছে।

সংবাদমাধ্যম অনুযায়ী বাংলাদেশে ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থানে থাকা ‘দুষ্টু কোকিল’ গান ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউবে মুক্তি পায় ২০ জুন সন্ধ্যায়। দুই দিনের কম সময়ে গানটি দেখা হয়েছে ৫৬ লাখের বেশি! সেই সঙ্গে গানটিতে মন্তব্য এসেছে প্রায় ১০ হাজারের বেশি।

এর আগে ট্রেলারে অল্প কিছু অংশতেই বাজিমাত করে ‘দুষ্টু কোকিল’! পুরো গানটি রিলিজে দর্শক উন্মাদনা তুঙ্গে। মোটামুটি অনুমেয়ই ছিল যে গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই ট্রেন্ডিংয়ে চলে আসবে! হলোও তাই। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।

‘দুষ্টু কোকিল’-এর জনপ্রিয়তা নিয়ে কনা বলেন, ‘গানের ভিউ দিয়ে কখনোই ভালো গান-মন্দ গান বিচার করা যায় না। কিন্তু ‘দুষ্টু কোকিল’ শুধু ভিউ নয়, মানুষের মনেও জায়গা করতে পেরেছে এটি আমার খুব ভালো লাগছে। কারণ ছবির ট্রেইলারে গানটির মাত্র এক লাইন মুক্তির পরই দর্শকের যে উন্মাদনা দেখেছি তাতেই বুঝে গেছি এই গানটি মানুষ পছন্দ করবে।’

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

‘দুষ্টু কোকিল দিয়ে’ শিল্পী কণার বাজিমাত

প্রকাশের সময় : ০৩:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪