ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা

“দেশের ‘হাওয়া’ কলকাতায় যেন দমকা হাওয়া!”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 476 বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক।। “দেশের ‘হাওয়া’ কলকাতায় যেন দমকা হাওয়া!”।

তরুণ নির্মাতা মেসবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি দেশের বাইরে আমেরিকার শতাধিক হলে মুক্তি পেয়েছে। এবার কলকাতার নন্দনে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে।

শনিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে এই উৎসব। পাঁচ দিনব্যাপী চলমান এ উৎসব শেষ হবে আগামী ২ নভেম্বর। ২৯ অক্টোবর কলকাতায় নন্দন-১-এ দুপুর একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ‘হাওয়া’ সিনেমাটি প্রদর্শন হয়। ওপারে ‘হাওয়া’ যেন দমকা হাওয়া হয়ে উড়ছে। সিনেমাটির দেখতে এদিন সকাল থেকেই লম্বা লাইনে দেখা গেছে হাজার-হাজার লোক।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেন সেখানকার গণমাধ্যমকর্মী ভাস্বতী ঘোষ। সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ভাস্বতী লেখেন, ‘‘হাওয়া গরম! বাংলাদেশের সিনেমা দেখতে নন্দন চত্বরে বিরাট লাইন। পুলিশের তরফে জানা যাচ্ছে, সকাল থেকেই হাজার-হাজার লোক। কেউ ছাতা মাথায়, কেউ জোগাড় করেছেন চেয়ার। এরাই কিন্তু টলিউডের বাংলা সিনেমারও দর্শক! অতএব এই প্যারোডি লেখাই যায়… ‘তুমি বন্ধু কালা পাখি আমি যেন কী ঘরের সিনেমা দেখতে তোমায় আনতে পারিনি…’ (হাতেগোনা ছবি ছাড়া)।’’

জানা যায়, শনিবারের শো ছাড়াও ৩১ অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নন্দন-২-এ ও সবশেষ ২ নভেম্বর নন্দন-২-এ সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ‘হাওয়া’ সিনেমা দেখানো হবে। সবার জন্য উন্মুক্ত থাকছে শোগুলো। প্রবেশে কোনো টিকেট লাগবে না।

‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাজিফা তুষিসহ অনেকে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“দেশের ‘হাওয়া’ কলকাতায় যেন দমকা হাওয়া!”

প্রকাশের সময় : ১০:০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২