ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎রংপুরে তালাবদ্ধ বাসায় মিলল একই পরিবারের চার লাশ চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন নোয়াখালীতে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে ঘুরছিল দুই রোহিঙ্গা, পরে আটক নতুন লুকে চমক, খালেদা জিয়ার আদল দেখে অবাক নেটিজেনরা নবীনগরে হোপের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক নোয়াখালী সেনবাগে গরুর খাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ পাউরুটি নেই বলে দুই শিশুকে ঘরে ডেকে নেওয়া, ধর্ষণচেষ্টার অভিযোগ কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

নতুন লুকে চমক, খালেদা জিয়ার আদল দেখে অবাক নেটিজেনরা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 11 বার পড়া হয়েছে

চোখে সানগ্লাস, পরনে আইভরি রঙের শাড়ি, কাঁধজুড়ে ধূসর-গোলাপি শাল, আর গলায় মুক্তোর মালা– প্রথম দেখায় যেন থমকে যেতে হয়। পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে এমন সাজে দেখে মুহূর্তের জন্য অনেকেরই মনে হতে পারে, সামনে দাঁড়িয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তবে একটু ভালো করে তাকালেই বুঝবেন তিনি অভিনেত্রী চমক।

সাবেক এই প্রধানমন্ত্রীর পরিচিত সাজ ও অবয়ব ধারণ করে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর নতুন পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে গিয়ে তার পরিচিত সাজে ক্যামেরার সামনে হাজির হন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ভ্লগ সিরিজটির দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন চমক। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্টুডিও লোকেশনে ধারণ করা হয়েছে ভিডিওটি।

ভিডিওতে চমকের পরনে ছিল হালকা রঙের প্রিন্টের শাড়ি। সঙ্গে গলায় মুক্তোর মালা ও চোখে সানগ্লাস— খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির সঙ্গে মিল রেখে সাজানো হয়েছিল তার পুরো লুক।

ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় মন্তব্যের ঝড়। অনেকেই চমকের সাজ, অভিব্যক্তি ও উপস্থাপনার প্রশংসা করেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, চমক সত্যিই প্রতিভাবান শিল্পী, তাকে পুরোপুরি খালেদা জিয়ার মতো লাগছে।

কেউ আবার লিখেছেন, এভাবে খালেদা জিয়াকে আগে কেউ উপস্থাপন করেননি। এমন মন্তব্যও এসেছে, ভিডিওটি দেখে কয়েক মুহূর্তের জন্য সত্যিই মনে হয়েছে যেন পর্দায় খালেদা জিয়াই উপস্থিত।

চমকের এই আয়োজন অবশ্য শুধু অভিনয়ের জায়গায় আটকে নেই। চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেও আলোচনায় এসেছিলেন তিনি। সে সময় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।

রুকাইয়া জাহান চমকের শোবিজ যাত্রা শুরু হয় ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে। পরে তিন বছরের বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ে আসেন তিনি। হায়দার, হাউস নম্বর-৯৬, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত ও ভাইরাল হ্যাজব্যান্ড-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নতুন লুকে চমক, খালেদা জিয়ার আদল দেখে অবাক নেটিজেনরা

প্রকাশের সময় : ১০:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬