ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান তাজমিনের সঙ্গে কক্সবাজারের হোটেলে ‘স্ত্রী’ পরিচয়ে ছিলেন রিয়াজ রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুর প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 142 বার পড়া হয়েছে

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো.ইউসুফ মিয়া(৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু নবীনগর পূর্ব ইউনিয়ন বগডহর দক্ষিণপাড়ার বাসিন্দা মো.হেদায়েতউল্লাহর ছেলে।

বৃহস্পতিবার(১৮ জুন )সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎‎স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল ইউসুফ। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা করেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টি এইচও) ডাক্তার হাবিবুর রহমান প্রতিদিনের পোস্ট’কে বলেন, গুরুতর অবস্থায় ইউসুফ নামে ছোট্ট এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন কিছু লোকজন। কর্তব্যরত চিকিৎসক অনেক চেষ্টা করেছেন কিন্তু শিশুটি এখানে আনার আগেই মারা গিয়েছিল।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতাল চত্বরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে ইউসুফের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুর প্রাণ গেল

প্রকাশের সময় : ০৪:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬