ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা!

নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৪, বাড়িঘর ভাঙচুর

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 131 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলায় ৪ জন আহত সহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট ) দুপুরে আদালতপাড়া এলাকায় হেলাল মিয়ার বাড়িতে ওবাইদুল ইসলাম মুন্না ও ইমন মিয়ার নেতৃত্বে এ হামলার ঘটনায় নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে হেলাল মিয়ার ছেলে নাবিলের এক বন্ধুর সঙ্গে ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে আজ এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ জানা যায়। তবে যে বাড়িতে হামলা চালানো হয়েছে, সেই পরিবারের সদস্যরা ওই ঝগড়ার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন স্বজনরা।

অভিযোগ রয়েছে- হামলাকারীরা হেলাল মিয়ার বাড়িতে ঢুকে জান্নাতুল মাওয়া (রানা) , বিশাল মিয়া, নাবিল মিয়া ও তার চাচা জালালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। গুরুতর আহত বিশাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। তবে হামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় নবীনগর থানায় কোন মামলা দায়ের হয়নি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৪, বাড়িঘর ভাঙচুর

প্রকাশের সময় : ১০:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬