ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক” শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

নভেম্বরের শেষের দিকে লোডশেডিং সমস্যার সমাধান হবে : হানিফ

কুমিল্লা জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:২২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ৪৭৮ বার পড়া হয়েছে
১০৬

কুমিল্লা জেলা প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আগামী নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের শুরুর দিকে লোডশেডিং সমস্যার সমাধান হবে। বিদ্যুতের সংকট মূলত বৈশ্বিক সংকট। এতে আমাদের হাত নেই। রাশিয়া-ইউ,ক্রেন যু্‌্‌দ্ধের ফলে সারা বিশ্ব সংকটে পড়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বাংলাদেশ। বাংলাদেশের শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। বিএনপি-জামায়াতের আমলে ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। দেশের ৩০ শতাংশ ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৪ বছরে তা শতভাগ হয়েছে। তবু বিএনপির বোধোদয় হয় না।

তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব রিজার্ভ নিয়ে মন্তব্য করেছেন। সরকার নাকি রিজার্ভ গিলে খেয়েছে। আমি যতটুকু জানি মির্জা ফখরুল সাহেব একজন শিক্ষক ছিলেন। একজন শিক্ষক কী করে এমন মিথ্যা বলতে পারে আমার বুঝে আসে না।

শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়া, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নভেম্বরের শেষের দিকে লোডশেডিং সমস্যার সমাধান হবে : হানিফ

প্রকাশের সময় : ০৮:২২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২