ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো রতন পেলেন নতুন ভ্যান”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ৫৯৩ বার পড়া হয়েছে
৮৬

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।। “নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো রতন পেলেন নতুন ভ্যান”।

সাতক্ষীরার পুরাতন কোর্ট মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো মো. রতন আলীকে নতুন ভ্যান উপহার দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নতুন ভ্যানটি রতনের হাতে তুলে দেওয়া হয়।

ভ্যানচালক রতন আলী সাতক্ষীরা শহরের কাঠিয়া লস্কর পাড়ার বাসিন্দা। কিছুদিন আগে সাতক্ষীরা পুরাতন কোর্ট মসজিদে এশার নামাজ পড়তে গিয়ে তার আয়ের একমাত্র উৎস ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েন তিনি। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে বিষয়টি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু নজরে আসে। তারই ধারাবাহিকতায় রতন আলীকে নতুন একটি ভ্যান উপহার দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।

ভ্যানচালক রতন আলী বলেন, আমার সংসারে আয়ের একমাত্র উৎস ভ্যানটি হারিয়ে খুব অসহায় পড়ি। বিষয়টি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু জানতে পেরে আমাকে আশ্বস্ত করেন একটি ভ্যান উপহার দেওয়ার। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে একটি নতুন ভ্যান উপহার হিসেবে আমার হাতে তুলে দিয়েছেন। ভ্যানটি পেয়ে আমি অনেক খুশি। এতে আমার পরিবারও বাঁচবে আমিও বাঁচতে পারব।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু জানান, কিছু দিন আগে সাতক্ষীরা শহরের কোর্ট মসজিদে এশার নামাজ পড়তে যান ভ্যানচালক রতন আলী। নামাজ শেষ করে দেখেন তার ভ্যানটি চুরি হয়ে গেছে। ভ্যান হারিয়ে অসহায় হয়ে পড়েন ভ্যানচালক রতন আলী। বিষয়টি জানতে পেরে তার জন্য নতুন একটি ভ্যানের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার রাতে রতন আলীর হাতে নতুন ভ্যানটি হস্তান্তর করা হয়। নতুন ভ্যান পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন ভ্যানচালক রতন আলী। অসহায়দের প্রতি এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো রতন পেলেন নতুন ভ্যান”

প্রকাশের সময় : ০৮:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২