ঢাকা
,
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি
জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী
ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি
গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই
নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে
চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর
চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ
কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ
পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত
“নাম ভূমিকায় দীঘি, বললেন- পরিচালকও সহযোগিতা করেছেন”
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
- প্রকাশের সময় : ১০:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / 424 বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক।। “নাম ভূমিকায় দীঘি, বললেন- পরিচালকও সহযোগিতা করেছেন”।
শিশুকাল থেকেই দর্শকদের কাছে পরিচিত প্রার্থনা ফারদীন দীঘি। বড় হয়ে নায়িকা হিসাবেও এরইমধ্যে অভিনয় করেছেন সিনেমায়। কাজ করেছেন ওয়েব সিরিজেও। সম্প্রতি তিনি ‘তাম্মি’ নামে একটি ওয়েব ফিকশনে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন মাহিয়া মাহমুদা।
এ ফিকশনে নাম ভূমিকায় দেখা যাবে দীঘিকে। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, এবারই প্রথম কোনো কাজে নাম ভূমিকায় অভিনয় করেছি। একজন নারীর সংগ্রামী জীবনের গল্প এ ওয়েব ফিকশনে তুলে ধরা হয়েছে।
আমিও চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পরিচালকও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস প্রচারে এলে এটি দর্শকের ভালো লাগবে।’ শিগগিরই এ ফিকশনটি একটি নতুন অ্যাপে প্রচারে আসবে বলে জানিয়েছেন দীঘি। এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই।




























