ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না ভারত”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • / ২৮৯ বার পড়া হয়েছে
৭৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না ভারত|

চতুর্থ উইকেটে টম লাথাম ও কেন উইলিয়ামসনের রেকর্ড জুটিতে সিরিজে প্রথম ওয়ানডেতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

আজ অকল্যান্ডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে টপ-অর্ডারের তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। দুই ওপেনার অধিনায়ক শিখর ধাওয়ান ৭২, শুভমান গিল ৫০ ও তিন নম্বরে নামা শ্রেয়াস আইয়ার ৮০ রান করেন। বল হাতে নিউজিল্যান্ডের টিম সাউদি-লুকি ফার্গুসন ৩টি করে উইকেট নেন।
জবাবে ৩০৭ রানের টার্গেটে ২০ ওভারের মধ্যে ৮৮ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর চতুর্থ উইকেটে ১৬৫ বলে অবিচ্ছিন্ন ২২১ রানের জুটি গড়ে উইলিয়ামসন ও লাথাম দলের জয় নিশ্চিত করেন। ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে চতুর্থ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

ওয়ানডে ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি তুলে ১৪৫ রানে অপরাজিত থাকেন লাথাম। ১০৪ বল খেলে ১৯টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ৭টি চার ও ১টি ছক্কায় ৯৮ বলে অপরাজিত ৯৪ রান করেন উইলিয়ামসন। ম্যাচ সেরা হন লাথাম।

হ্যামিল্টনে আগামী ২৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত ও নিউজিল্যান্ড

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না ভারত”

প্রকাশের সময় : ০৫:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২