ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

নিখোঁজের একদিন পর তিতাস নদীতে মিললো বৃদ্ধের মরদেহ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৫৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / 345 বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর তিতাস নদী থেকে মো: শহিদ মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (০২ জুলাই) সকালে উপজেলার অরুয়াইল বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী থেকে বৃদ্ধের ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশ। শহিদ মিয়া রাণীদিয়া গ্রামের প্রয়াত কালা মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরবেলায় ফজরের নামাজ শেষে বাড়ি থেকে বের হন শহিদ মিয়া। কুলিয়ারচর থেকে নৌকায় করে বাঁশ আনার উদ্দেশ্যে। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরেননি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও তার কোন সন্ধান পাননি স্বজনরা। রোববার সকালে সরাইল থানায় এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের লোকজন। একই দিন সকাল ১১টার দিকে অরুয়াইল বাজারের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নৌকার যাত্রীরা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করেন। বৃদ্ধের ছেলে মোস্তাকিম মিয়া ঘটনাস্থলে পৌঁছে লাশটি তার বাবার বলে শনাক্ত করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন একটি মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

নিখোঁজের একদিন পর তিতাস নদীতে মিললো বৃদ্ধের মরদেহ

প্রকাশের সময় : ০১:৫৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩