ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতালিতে রিজভীর সঙ্গে আমান উল্লাহ আমানের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান  বাংলাদেশ ভ্রমণের নতুন হিসাব, নিজের জেলা ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে বিএসএফের গুলির অভিযোগ, বাংলাদেশে এসে গ্রেপ্তার দুই ভারতীয়—মিলছে না বক্তব্য সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক কালীগঞ্জের রাবেয়া স্কুলে অনিয়মের অভিযোগ, তদন্ত পাঁচ মাসেও শেষ হয়নি হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানত না বাংলাদেশ ব্যাংক পলাশে জমি নিয়ে বিরোধ, স্থাপনা নির্মাণে বাধার অভিযোগ বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বেলাব উপজেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত গঙ্গাচড়ায় দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরি শুরু

নির্বাচন সামনে, বেতগাড়ীতে গণসংযোগে সবুজ

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 98 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। উপজেলার ১ নম্বর বেতগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করছেন সম্ভাব্য প্রার্থীরা।
‎
‎এরই ধারাবাহিকতায় বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদুল ইসলাম সবুজ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি ভোটারদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করছেন।
‎
‎স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। তাঁদের মধ্যে মাহমুদুল ইসলাম সবুজও নিয়মিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
‎
‎পুঁটিমাড়ি এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র দাস ও কাল্টু মিয়া বলেন, ‘বিএনপি মাহমুদুল ইসলাম সবুজকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি ভালো ফল করবেন বলে আমরা মনে করি।’
‎চান্দামাড়ী এলাকার লাল মিয়া ও শ্যামল চন্দ্র দাস বলেন, ‘বেতগাড়ী ইউনিয়নে সবুজ একজন যোগ্য প্রার্থী। দলীয় মনোনয়নের ক্ষেত্রে তাঁর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।’
‎
‎খাপড়ীখাল এলাকার আবুল হোসেন ও রাম চন্দ্র মহন্তও মাহমুদুল ইসলাম সবুজকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তাঁদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাঁর জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের কর্মকাণ্ড বিবেচনায় নেওয়া হবে।
‎
‎স্থানীয় সূত্র জানায়, আগামী অক্টোবর থেকে ২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচন পর্যায়ক্রমে শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণে বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও ভোটারদের সঙ্গে যোগাযোগ আরও বাড়তে পারে।
‎
‎তবে বেতগাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

এই নিউজটি শেয়ার করুন

নির্বাচন সামনে, বেতগাড়ীতে গণসংযোগে সবুজ

প্রকাশের সময় : ০৮:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬