ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

“বাস থেকে ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার, ভারতীয় নাগরিকসহ আটক ১২”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / ২৪৯ বার পড়া হয়েছে
৯৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাস থেকে ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার, ভারতীয় নাগরিকসহ আটক ১২|

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে যাত্রীবাহী একটি বাস থেকে প্রায় ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় ভারতীয় নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

গত শুক্রবার দিনগত গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালের সামনে তল্লাশি চালিয়ে এ সোনা উদ্ধার ও চোরাচালানকারীদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে বাংলাদেশিরা হলেন- রাহাত খান (৩৩), মোহসিন আল মাহমুদ (২৯), কাজী মামুন (৩৪) ও সৈয়দ আমীর হোসেন (৩৪), শামীম (২৩), মামুন (৩৭), বশির আহমেদ কামাল (৩৭), মামুন সরকার (৩৭), আতিকুর রহমান মীনা (৪২)। ভারতীয় তিনজন হলেন নবী হুসাইন (৪৬), শাহাজাদা (৪৭) ও মোহাম্মদ ইমরান (৩৭)।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সানজিদা খানম এ অভিযানে নেতৃত্ব দেন। শনিবার কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুলকুটিয়া এলাকায় দুটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। প্রাথমিকভাবে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে সন্দেহভাজন যাত্রীদের শরীরে সোনা আছে কি না, তা নিশ্চিত হতে পার্শ্ববর্তী ঝিলমিল হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়। এতে ১২ যাত্রীর মধ্যে পাঁচজনের রেক্টাম বা পায়ুপথে এবং সাতজনের লাগেজের হ্যান্ডলবার, মানিব্যাগ, কাঁধব্যাগে সাত কেজি ৪৩২ গ্রাম বা ৬৩৭ ভরি সোনা উদ্ধার করা হয়। তবে এ সোনার আমদানি বা ক্রয়ের সপক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা।

আটকরা সোনা চোরাচালনচক্রের সদস্য। আটকদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সোপর্দ করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বাস থেকে ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার, ভারতীয় নাগরিকসহ আটক ১২”

প্রকাশের সময় : ০৫:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২