ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

“বিএনপি দুবাই থেকে টাকা এনে জনসমাগম করছে: কাদের”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 381 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপি দুবাই থেকে টাকা এনে জনসমাগম করছে: কাদের|

বিএনপি বরিশালে টাকার বিনিময়ে লোক ভাড়া করে মহাসমাবেশে করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দুর্যোগর নাম বিএনপি। তাদের ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয়। আজ শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

কাদের বলেন, ফখরুল সাহেব আমার প্রতি গোস্বা করেছেন। কারণ আমি বলেছি, দুবাই থেকে রাশি রাশি অর্থ আসছে। সে অর্থ এখন আকাশে উড়ে, বাতাসে উড়ে, রংপুরে উড়ে, ঢাকার বাতাসে উড়ে, এখন সে টাকা উড়ে বরিশালে গেছে।বরিশালে চারদিন ধরে সমাবেশ করছেন। রংপুরে দেখিছি বিছানা বালিশ নিয়ে শুয়ে পড়েছেন।

এসময় বিএনপির আন্দোলন ঠেকাতে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান কাদের। তিনি বলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া লোক এখন বিএনপির নেতা। দেশের মানুষ দণ্ডিত ও সন্ত্রাসীদের দেশ চালাতে দেবে না।বরিশালে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আগুন-সন্ত্রাসের ভয়ে পরিবহন মালিকরা বরিশালে গাড়ি বন্ধ রেখেছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপি দুবাই থেকে টাকা এনে জনসমাগম করছে: কাদের”

প্রকাশের সময় : ০২:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২