ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন

বিশ্বকাপের প্রথম লড়াইয়ে সোমবার বাংলাদেশ মাঠে নামছে

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 531 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক, প্রতিদিনের পোস্ট: আগামীকাল সোমবার বিশ্বকাপ মিশনে বাংলাদেশ দল প্রথম ম্যাচে মাঠে নামছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার স্বাদও পাবে সাকিব আল হাসানের দল।

যদিও সাম্প্রতিক সময়ে দলের পারফর্ম্যান্স খুব একটা ভালো নয় দলের। যে কারণে বাড়তি চাপেও আছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযানের প্রথম ম্যাচে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল দশটায় অস্ট্রেলিয়ার হোবার্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ওপেনিংয়ে সৌম্য সরকার এবং নাজমুল হোসনকে শান্তকেই হয়তো দেখা যাবে।

সেক্ষেত্রে তিন নাম্বারে লিটন দাস এবং চারে সাকিব আল হাসানকেই দেখা যাবে। পেসারদের মধ্যে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবং তাসকিন আহমেদের একাদশে থাকা এক প্রকার নিশ্চিত।

দলের একাদশ কিংবা পজিশন নিয়ে কোন কথা দল থেকে না জানা গেলেও ম্যাচ শুরুর একদিন আগে আজ রোববার দলের অধিনায়ক সাকিব আল হাসান হোবার্ট থেকে দলের সবশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, ‘সবাই ওপেন মাইন্ডেড থাকবে, দলের প্রয়োজনে যাকে যখন যেখানে খেলতে হয় বা যে ওভার বোলিং করা লাগে, যে জায়গায় ফিল্ডিং করা লাগে সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে।’

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের প্রথম লড়াইয়ে সোমবার বাংলাদেশ মাঠে নামছে

প্রকাশের সময় : ০৫:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২