ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

“বুবলী-অপুর নতুন যাত্রা আজ থেকে”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 370 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বুবলী-অপুর নতুন যাত্রা আজ থেকে|

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাসের বর্তমান সম্পর্ক ভালো না থাকলেও তাদের মধ্যে অনেক বিষয়ে মিল আছে। দুজনেই সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেয়েছেন। দুজনেই শাকিবের সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন। দুজনেই শাকিবের সন্তানের মা। আবার বিয়ে ও প্রেমের বিষয়টির প্রকাশের ক্ষেত্রে দুজনের মধ্যে খুব একটা অমিল নেই।

অপু বিশ্বাস ও বুবলী দীর্ঘ বিরতির পর স্ব স্ব কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। কাকতালীয়ভাবে দুজন আজ নতুন যাত্রা শুরু করেছেন।

কাকতালীয়ভাবে একই দিনে নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে আলোচিত এ দুই তারকার। একজন শুটিং করবেন মানিকগঞ্জে, অন্যজন সিলেটে।
বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। অন্যদিকে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রে অভিনয় করছেন শবনম বুবলী।

অপুর বিপরীতে নায়ক সাইমন সাদিক আর বুবলীর বিপরীতে নায়ক হয়ে পর্দায় আসছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
আজ শুরু হয়ে ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের শুটিং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর পর ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই তারা ছুটবেন আরেকটি শুটিং স্পটে। সব মিলিয়ে ২৮ দিন শুটিং করে ছবিটির কাজ শেষ করতে চান পরিচালক।

আজ প্রথম দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী ও একে আজাদ সেতু।

সংলাপের দৃশ্যধারণ দিয়ে ‘প্রহেলিকা’র শুটিং শুরু হলেও সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’র শুটিং শুরু হবে ছবিটির টাইটেল গান ‘লাল শাড়ি’ দিয়ে। প্রথম দিনে অপু বিশ্বাস ও সাইমন সাদিক গানের দৃশ্যে অংশ নেবেন। কোনাল ও কিশোরের গাওয়া এ গানটি ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের টাইটেল গান বলে জানালেন পরিচালক বন্ধন বিশ্বাস

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বুবলী-অপুর নতুন যাত্রা আজ থেকে”

প্রকাশের সময় : ০১:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২