ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিকদের স্বরণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ১০:১৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • / ৩২৯ বার পড়া হয়েছে
৭১

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিকদের স্বরণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৫ ঘটিকায় পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেন।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ জুয়েল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাসুমের সঞ্চালনায় আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মরহুম রিয়াজ উদ্দিন জামির বড় ছেলে হাফেজ হোযাইফা সাদনান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় অনেক মেধাবী, দেশসেরা ও অনুসন্ধানী সাংবাদিক রয়েছে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে অনিয়মকারী ও দুর্নীতিবাজদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে প্রশাসন এবং সরকারকে সহযোগিতা করে সমাজ তথা দেশের অগ্রগতিতে অবদান রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কবি শাহনেওয়াজ শাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, সম্মানিত সদস্য সাংবাদিক কামরুল ইসলাম, সজীব মিয়া, মোঃ জুনাইদ হোসেন, মোঃ খোকন, ক্ষুদে পণ্ডিতদের পাঠশালার পরিচালক ও প্রধান শিক্ষিকা পথ শিশুদের জননী খ্যাত নারী স্বেচ্ছাসেবী কুহিনূর আক্তার,স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া হেল্পলাইন এর সভাপতি মোঃ জসিম প্রমুখ।

এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মরহুম রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মরহুম রেজাউল করিম, তরুণ সাংবাদিক মরহুম আশিকুর রহমান আশিক, প্রয়াত সাংবাদিক এডভোকেট হুমায়ুন কবির, মুহম্মদ মুসা, আলহাজ্ব মোঃ নূরুল হোসেন, মোঃ আবেদুল হক আবেদ, স.ম. সিরাজুল ইসলাম, নিজাম ইসলাম, মনসুর কামাল, নজরুল ইসলাম সাইফুল, মহিবুর রহমান ভূইয়া, অধ্যক্ষ মিন্নত আলী, জমিলা বেগম, মোঃ রবিউল ইসলাম, আব্দুল গফুর মাস্টার প্রমুখকে স্বরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতে ঘাতকের হাতে নিহত বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করে দোয়া করা হয়।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিকদের স্বরণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:১৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪