ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি ভেস্তে, ট্রাক থেকে আটক ২ এডহক কমিটি নিয়ে পাগলাপীর স্কুলে অসন্তোষ মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা নেপালে বন্যার ভয়াবহতা বাড়ছেই, মৃত ৩৩২ মাননীয় মন্ত্রী ডঃ মঈন খানের পলাশ সফর পিতা-মাতার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক

মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 3 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

‎দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা করা হয়।

‎এ ছাড়া দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়।

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম সাবুলসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের শান্তি, মানবিকতা, সহিষ্ণুতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

‎পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা

প্রকাশের সময় : ০৭:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬